১৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৩:৪৫ পিএম

বারবার ঘুম ভাঙা ‘স্লিপ অ্যাপনিয়া’ নিয়ে সচেতন হোন

বারবার ঘুম ভাঙা ‘স্লিপ অ্যাপনিয়া’ নিয়ে সচেতন হোন
অধ্যাপক বিল্লাল আলম বলেন, স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত ব্যক্তি নানাবিধ সমস্যা ও স্থায়ী জটিল রোগে ভুগেন। ফাইল ছবি

দেশে প্রায় চার কোটি মানুষ স্লিপ অ্যাপনিয়ায় (ঘুমের গুরুতর ব্যাধি) আক্রান্ত। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা নানাবিধ সমস্যা ও স্থায়ী জটিল রোগে ভুগেন। এ সম্পর্কে ঝুঁকি ও সুরক্ষার বিষয়ে সাধারণ মানুষের ধারণা খুবই কম।

স্লিপ অ্যাপনিয়া নিয়ে মেডিভয়েসের সঙ্গে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম। রোগের ধরন এবং প্রতিকার সম্পর্কে দিয়েছেন একাধিক পরামর্শ। 

স্লিপ অ্যাপনিয়া কি? 

অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম বলেন, মাঝেমধ্যে ঘুমের মধ্যে শ্বাসযন্ত্রের উপরিভাগে সংকুচিত হয়ে যায়, ফলে এ অংশ দিয়ে বাতাস ফুসফুসে যেতে পারে না, তখন অক্সিজেনের পরিমাণ নিচে নেমে যায়। এটিকে স্লিপ অ্যাপনিয়া বলে। স্বাভাবিকভাবে মানুষের অক্সিজেনের পরিমাণ সবসময়ই ৯০ এর উপরে থাকে। এটি যখন ৯০ থেকে ৭০ কিংবা ৬০ এর নিচে নেমে আসে, তখন মানবদেহে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়, যা সরাসরি ব্রেনকে প্রভাবিত করে। ফলে আক্রান্ত ব্যক্তি ঘুম থেকে ওঠে যায়।

স্লিপ অ্যাপনিয়া আক্রান্তদের একরাতে শতাধিক বার ঘুম ভেঙে যায়। স্বাভাবিক ৫-৬ ঘণ্টা ঘুম আর হয় না। ফলে সকালে ঘুম থেকে ওঠার পরে রোগীর মাথা ব্যথা থাকে। এতে দৈনন্দিন কাজে সমস্যা সৃষ্টি হয়। যেমন: ড্রাইভার হলে ড্রাইভের সময় ঘুমিয়ে পড়েন। সারাদিনই ঘুমঘুম ভাব থাকে। এক্ষেত্রে কারো প্রেসার, হার্ট ডিজিজ ও কিডনি ডিজিজ থাকলে শনাক্ত করতে হবে। এ ছাড়া স্লিপ অ্যাপনিয়ার কারণে মাথার স্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়। ফলে তার অবস্বাদ থাকে, মনোযোগ থাকে না, মেজাজ সমসময় খিটখিটে থাকে।

যেভাবে নির্ণয় করা যায়

এ ব্যাপারে পাশের মানুষের সচেতনতার ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম বলেন, স্বামীর বেড পার্টনার থাকে, অর্থাৎ স্ত্রী বলতে পারবে, স্ত্রীর যদি থাকে স্বামী বলতে পারবে। যেমন: ঘুমের মধ্যে অনেক নাক ডাকা। লাফ দিয়ে ঘুম থেকে ওঠে যাওয়া। এ রকম একবার, দুইবার, শতবার ঘুম থেকে ওঠে। মাঝে মধ্যে ঘুম থেকে ওঠে সোফায় চলে যাওয়া। ড্রয়িং রুমে বসে থাকা। সারারাত এ রকম ২০ বার ২৫ বার কিংবা শতবার যদি ওঠে। অবশ্যই তার দেহের বিভিন্ন সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। এ ক্ষতিটা তার শরীরের জন্য মারাত্মক ঝুঁকির।

প্রতিকার 

অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম বলেন, রোগীকে অতিরিক্ত ওজন কমাতে হবে। তার শারীরিক নড়াচড়া বাড়াতে হবে। বিভিন্ন ধরনের অসুখ থাকলে ওইগুলোর চিকিৎসা নিতে হবে। 

আরেকটা অনুসন্ধান রয়েছে, সেটা হচ্ছে স্লিপ স্টাডি। এর মাধ্যমে আমরা কতটুকু এটা মাইল, মডারেট, নাকি স্লিপ অ্যাপনিয়া নির্ণয় করতে পারি। যদি মাইল স্লিপ অ্যাপনিয়া থাকে, তাহলে ডান অথবা বাম কাতে ঘুমানো যেতে পারে। কিন্তু সোজা হয়ে কখনো ঘুমানো যাবে না। আর যদি মডারেটর থাকে, তাহলে স্লিপ অ্যাপ মেশিন ব্যবহার করে তার অক্সিজেনের মাত্রা ৯০ এর উপরে রাখা যাবে। তাতে আক্রান্ত ব্যক্তি ঠিকভাবে অক্সিজেন সহয়তা পাবে। এ পদ্ধতি অবলম্বন করলে ওষুধের বোঝা কমে যাবে।

এআইডি 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত