০৫ ফেব্রুয়ারী, ২০২২ ০৪:০২ পিএম

বিএসএমএমইউর ডিপ্লোমা-এমফিল কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

বিএসএমএমইউর ডিপ্লোমা-এমফিল কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজের এমফিল-ডিপ্লোমা জুলাই ২০২২ সেশনের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিএসএমএমইউ এবং অধিভুক্ত বিভিন্ন মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউটে জুলাই ২০২২ সেশনের এমফিল, এমমেড, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সে  ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এ কোর্সের একাডেমিক সেশন শুরু হবে আগামী ১ জুলাই ২০২২।’ 

এতে বলা আরও হয়েছে, ভর্তি প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) থেকে এমফিল, এমমেড, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সের জন্য নির্ধারিত বিষয়গুলো দেখে আবেদন করতে পারবে। 

ভর্তি ফি ও প্রদানের নিয়ম

প্রার্থীকে পূবালী ব্যাংকের যে কোনো অনলাইন শাখা থেকে শাহবাগ শাখায় ‘বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও বিবিধ তহবিল’ অ্যাকাউন্টে ৪ হাজার টাকা (অফেরতযোগ্য) ড্রাফট করতে হবে।

আবেদনের সময়সীমা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। পরে প্রার্থীরা ৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ সকাল ১১:৫০ পর্যন্ত স্ব স্ব দরখাস্তের নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন থেকে প্রবেশপত্র প্রিন্ট দিতে পারবেন।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক