৩১ জানুয়ারী, ২০২২ ১২:২৮ পিএম
মন্ত্রিপরিষদ সচিব করোনায় আক্রান্ত
তিনি গত বুধবার করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার (৩১ জানুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাসেম বিষয়টি নিশ্চিত করেন।
মাহমুদ ইবনে কাসেম বলেন, তিনি গত বুধবার করোনায় শনাক্ত হয়েছেন। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। শারীরিকভাবে ভালো আছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের আরও অনেক কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
একজন কর্মকর্তা জানান, মন্ত্রিপরিষদ বিভাগের ৬০ জনের মতো কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান
এই বিভাগের সর্বাধিক পঠিত