২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত নেই
মেডিভয়েস রিপোর্ট: গত বছর ডেঙ্গুর প্রকোপ থাকলেও এ বছর মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে কোনো নতুন ভর্তি রোগীর খবর পাওয়া যায়নি। এছাড়া এই বছর এখন পর্যন্ত ডেঙ্গতে কারও মৃত্যুর খবর পাওয়া যায় নি।
আজ রোববার (৩০ জানুয়ারি) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট চারজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে দুজন ও ঢাকার বাইরে দুজন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১-৩০ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১২৫ জন এবং এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২১ জন।