৩১ জানুয়ারী, ২০২২ ০১:৫৫ পিএম

১০ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি

১০ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি
রোববার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ১০ চিকিৎসককে তৃতীয় গ্রেডে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস.এস.বি) সুপারিশে প্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০২৫ এর গ্রেড- ৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রম নামের পাশে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে প্রদানপূর্বক শূন্য পদে পদায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ন্যস্ত করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিব, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক