একদিনে ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪৮২৮
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ২৩৮ জন।
এ সময় ১৪ হাজার ৮২৮ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন।
আজ সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১৫ জনের মধ্যে নয়জন পুরুষ এবং ছয়জন নারী। এদের মধ্যে ১২ জন সরকারি হাসপাতালে এবং তিনজন বেসরকারি হাসপাতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৬০টি পরীক্ষাগারে ৪৫ হাজার ৯৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৮০৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ২১ লাখ ৬২ হাজার ৬৮৭টি।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৯৯৮ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন রোগী।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৮ হাজার ২৩৮ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫০ জন (৬৩ দশমিক ৯২ ভাগ) ও নারী ১০ হাজার ১৮৮ জন (৩৬ দশমিক শূন্য আট ভাগ)।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪