১৬ জানুয়ারী, ২০২২ ০১:১৫ পিএম

অমর একুশে গ্রন্থমেলা ২ সপ্তাহের জন্য স্থগিত

অমর একুশে গ্রন্থমেলা ২ সপ্তাহের জন্য স্থগিত
আগামী ১ ফেব্রুয়ারির বদলে দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বইমেলা। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাসের হার বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে অমর একুশে গ্রন্থমেলা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ আজ রোববার (১৬ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে আপাতত দুই সপ্তাহের জন্য বইমেলা স্থগিত করা হয়েছে। বইমেলার পূর্ণ প্রস্তুতি রয়েছে বাংলা একাডেমির। সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক থাকলে ১ তারিখ থেকেই বইমেলা শুরু করা যেত।’ 

তবে কত তারিখ থেকে বইমেলা শুরু হতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান প্রতিমন্ত্রী।

প্রতিবছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়। তবে গত বছর করোনা পরিস্থিতিতে দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ শুরু হয় বাঙালির প্রাণের মেলা। ওইদিন বিকেল ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথা থাকলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের দুদিন আগেই শেষ হয়ে যায় বইমেলা। 

সম্প্রতি দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। সেখানে উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এর মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে ১ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের অমর একুশে বইমেলা আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল বাংলা একাডেমি। মেলার স্টল তৈরির কাজও চলছিল। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অমর একুশে বইমেলা
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক