বিএসএমএমইউর নমুনা পরীক্ষায় ৩৭৩ জনে করোনা পজিটিভ ১০১
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা নমুনা পরীক্ষায় ৩৭৩ জনে ১০১ জন করোনা পজিটিভ বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘বিএসএমএমইউতে মোট ৫৬ জন করোনা রোগী ভর্তি আছে। এর মধ্যে ১৩ কেবিনে, ৫৩ জন ফিল্ড হাসপাতালে ভর্তি আছেন। যারা করোনা পরীক্ষা করতে আসছেন, তাদের মধ্যে ৩৭৩ জনে ১০১ জন করোনা পজিটিভ। এর মানে প্রায় ২৪ শতাংশ করোনা আক্রান্ত।’
আজ রোববার (১৬ জানুয়ারি) বিএসএমএমইউতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘করোনার অনেকগুলো ধরনের একটি হলো অমিক্রন। লাফিয়ে লাফিয়ে সংক্রমিত হয়। অন্যান্য ধরনের চেয়ে চারগুন বেশি ছড়ায় এবং ব্যাপকহারে সংক্রমণ করার ক্ষমতা রাখে। এটিতে আক্রান্ত হলে প্রচুর জ্বর হয় এবং কারও জ্বর না হয়েও শরীর ব্যথা থাকে।’
তিনি আরও বলেন, ‘ভ্যাকসিন নেওয়ার পরও অমিক্রন হবে না, এ কথা বলা যাবে না। আমরা লক্ষ করেছি, বুস্টার ডোজ নেওয়ার পরও কেউ কেউ অমিক্রনে আক্রান্ত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘অমিক্রন আমাদের বিপর্যন্ত করবে। যারা করোনায় আক্রান্ত হবেন, তারা ১৪ দিন পর্যন্ত অফিস-আদালত করার ক্ষেত্রে নিজেদেরকে আইসোলেটেট রাখতে হবে। এ জন্য যেকোনো সমাবেশ এড়িয়ে চলবো এবং আমরা ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলবো।’
বিএসএমএমইউর ভিসি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ২৩ হাজার কোটি টাকা দিয়ে ভ্যাকসিন কিনে এনেছেন। তা সারাদেশে বিনামূল্যে দেওয়া হচ্ছে, আমেরিকায় কিন্তু ভ্যাকসিন কিনে দিতে হয়।’