১৫ জানুয়ারী, ২০২২ ১০:০০ পিএম

‘অমিক্রনে হাসপাতালে ৮৫% ভর্তি ঠেকায় বুস্টার ডোজ’

‘অমিক্রনে হাসপাতালে ৮৫% ভর্তি ঠেকায় বুস্টার ডোজ’
দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (এসএএমআরসি) প্রধান গ্লেন্ডা গ্রে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।

মেডিভয়েস ডেস্ক: অমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি ঠেকাতে জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ ৮৫ শতাংশ কার্যকর বলে এক গবেষণায় দাবি করা হয়েছে। জনসনের বুস্টার ডোজ নেওয়ার পর এক থেকে দুই মাস পর্যন্ত এই সুরক্ষা পাওয়া যায়। শুক্রবার (১৪ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার এক গবেষণায় এমন দাবি করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (এসএএমআরসি) প্রধান গ্লেন্ডা গ্রে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেছেন। 

বুস্টার ডোজের কার্যকারিতা নিয়ে গ্লেন্ডা বলেন, ‘আমরা এই ভ্যাকসিনের বুস্টার ডোজের ৮৫ শতাংশ কার্যকারিতা পেয়েছি। এই ধরনের ভ্যাকসিনের কার্যকারিতা দুই মাস পর্যন্ত টিকে থাকে। আমরা এমনটিই দেখেছি।’

এই গবেষণার অংশ হিসেবে দেশটির চার লাখ ৭৭ হাজার ২৩৪ জন স্বাস্থ্যকর্মীকে জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদের প্রায় ২ লাখ ৩৬ হাজার জনকে জনসনের বুস্টার ডোজ দেওয়া হয়।

দেশটিতে চতুর্থবারের মতো হানা দিয়েছে করোনা। আর অমিক্রনের প্রভাবেই এবার ভাইরাসটির ঢেউ চলছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিজ্ঞানীরা।

গবেষণায় দেশটিতে করোনার চতুর্থ ঢেউয়ের সময় যেসব স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছিলেন, তাদের হাসপাতালে ভর্তি এবং গুরুতর অসুস্থতা তৈরি হয় কি-না সেদিকে নজর রাখা হয়। এতে দেখা যায়, বুস্টার ডোজ নেওয়ার প্রথম দুই সপ্তাহ পর রোগীদের হাসপাতালে ভর্তি ৬৩% হ্রাস করে এই টিকা। আর এই কার্যকারিতা পরবর্তী এক থেকে দুই মাসের মধ্যে সর্বোচ্চ ৮৫% পর্যন্ত পাওয়া যায়।

গ্রে বলেছেন, জনসন অ্যান্ড জনসন ব্যবহার করে অমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে দক্ষিণ আফ্রিকার এই গবেষণা বিশ্বে প্রথম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বুস্টার ডোজ
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও