২০ ডিসেম্বর, ২০২২ ০৩:৫২ পিএম

পর্যায়ক্রমে সবাইকে করোনা টিকার ৪র্থ ডোজ: আহমেদুল কবীর

পর্যায়ক্রমে সবাইকে করোনা টিকার ৪র্থ ডোজ: আহমেদুল কবীর
ডা. আহমেদুল কবীর বলেন, আমরা আপাতত পাঁচটি ক্যাটাগরিতে এ টিকা দেবো। করোনা টিকার অ্যান্টিবডি বেশিদিন থাকে না, তাই করোনা ভাইরাসের সংক্রমণরোধে দেশব্যাপী করোনার টিকার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু করেছে সরকার।

মেডিভয়েস রিপোর্ট: করোনা টিকার চতুর্থ ডোজের ক্ষেত্রে প্রথম দিকে সম্মুখসারির যোদ্ধা ও গর্ভবতী মায়েরা এ টিকা পাবেন এবং পর্যায়ক্রমে সবাইকেই সেকেন্ড বুস্টার ডোজ (চতুর্থ ডোজ) দেওয়া হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার চতুর্থ ডোজের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডা. আহমেদুল কবীর বলেন, আমরা আপাতত পাঁচটি ক্যাটাগরিতে এ টিকা দেবো। করোনা টিকার অ্যান্টিবডি বেশিদিন থাকে না, তাই করোনা ভাইরাসের সংক্রমণরোধে দেশব্যাপী করোনার টিকার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু করেছে সরকার। এ ছাড়া দেশের চার কোটি মানুষ করোনার টিকার চতুর্থ ডোজ নেওয়ার উপযোগী। আজ থেকে সারাদেশে এ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে ৪৬০ জনকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হয়েছে। বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে এ টিকার আওতায় আনতে চাই। বাংলাদেশ টিকায় মাইলফলক অর্জন করেছে। দেশের মানুষ টিকা নিতে আগ্রহী। যে কারণে করোনায় হাসপাতালে ভর্তি কম, মৃত্যুও কম।

আহমেদুল কবীর বলেন, আমরা ১৫ কোটি মানুষকে প্রথম ডোজ, সাড়ে ১২ কোটি মানুষকে দ্বিতীয় ডোজ এবং সাড়ে ৬ কোটি মানুষকে তৃতীয় ডোজ দিয়েছি। এখনও আমাদের কাছে এক কোটি ৩৩ লাখ টিকা আছে। যেই টিকা আছে, এগুলো শেষ হলে আবারও টিকা আসবে। টিকা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ১৮ বছরের ঊর্ধ্বে সাড়ে ১১ কোটি মানুষ আছে। পর্যায়ক্রমে আমরা সবাইকেই সেকেন্ড বুস্টার ডোজ (চতুর্থ ডোজ) দেব।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক