দুই মাসের মধ্যে ইউরোপের অর্ধেক মানুষ অমিক্রনে আক্রান্ত হবে: ডব্লিউএইচও
মেডিভয়েস ডেস্ক: আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে অর্ধেক ইউরোপ করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে আক্রান্ত হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ বুধবার (১২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির ইউরোপের আঞ্চলিক পরিচালক ড. হান্স ক্লুজ বলেন, ইউরোপের পশ্চিম থেকে পূর্ব দিকে অমিক্রনের একটি ঢেউ বয়ে যাচ্ছে। সেটা ডেল্টা ভ্যারিয়েন্টকেও ছাড়িয়ে গেছে।
২০২২ সালের প্রথম সপ্তাহেই ইউরোপে ৭০ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে। তার ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, দুই সপ্তাহের মধ্যেই অমিক্রন সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে।
‘বর্তমানে অমিক্রন সংক্রমণের একটি ঢেউ পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে যাচ্ছে। যেসব দেশ ২০২১ সালের শেষ দিকে ডেল্টার বিস্তার ঠেকাতে কাজ করছিল, সেসব দেশেও এটি ডেল্টা ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যাচ্ছে’, বলেন হান্স ক্লুজ।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১২৮টি দেশে অমিক্রন ছড়িয়ে পড়েছে।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’
চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’
চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত
চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ