০৪ জানুয়ারী, ২০২২ ১০:২০ এএম

সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
বর্তমানে করোনা সংক্রমণের হার শতকরা ৩ ভাগেরও কম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনা সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মরণে মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণের হার এখনো নিম্নমুখী রয়েছে। করোনা সংক্রমণের হার শতকরা ৩ ভাগেরও কম। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আগের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

‘যদি আমাদের মনে হয়, শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য ক্লাস কমাতে হবে, কমিয়ে দেবো। প্রয়োজন হলে বন্ধ করে দেবো’, যোগ করেন তিনি।

ডা. দীপু মনি বলেন, পাশের দেশ ভারতে করোনা সংক্রমণের হার বাড়ছে। আমাদের দেশে এ হার একদমই নিম্নমুখী। এরই মধ্যে কয়েকজনের দেহে অমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তাই আমাদের খুবই সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক