২০ ডিসেম্বর, ২০২১ ০৯:৩৬ পিএম

প্রথম চিকিৎসক হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দিলেন সাকলাইন রাসেল

প্রথম চিকিৎসক হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দিলেন সাকলাইন রাসেল
তিনিই প্রথম চিকিৎসক হিসেবে এ কৃতিত্ব অর্জন করেছেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথের স্রোতোধারা বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন ডা. সাকলাইন রাসেল। তিনিই প্রথম চিকিৎসক হিসেবে এ কৃতিত্ব অর্জন করেছেন। পরে দ্বিতীয় চিকিৎসক হিসেবে ডা. জেড তারেক বাংলা চ্যানেল জয় করেন। 

আজ সোমবার (২০ ডিসেম্বর) ডা. রাসেল তাঁর নিজের ফেসবুক ওয়ালে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘জীবনের সবচেয়ে ভয়ংকর সুন্দর অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ..। বাংলা চ্যানেল জয়। এজন্য আমাকে অবশ্য টানা ৬.৪১ (ব্যাক্তিগত টাইমিং) সাঁতার কাটতে হয়েছে। চিকিৎসক হিসেবে এবারই দুইজন চিকিৎসক একসাথে বাংলা চ্যানেল (১৬.১ কিলোমিটার) সাঁতারে পাড়ি দিলেন। আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি।’

প্রসঙ্গত, টেকনাফ-সেন্টমার্টিন পর্যন্ত নৌপথের স্রোতোধারাটির নাম ‘বাংলা চ্যানেল’। ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল আবিষ্কার করেন প্রয়াত কাজী হামিদুল হক। ২০০৬ সালের ১৪ জানুয়ারি প্রথমবারের মতো বাংলা চ্যানেল সাঁতার অনুষ্ঠিত হয়েছিল। সেবার সাঁতারে অংশ নিয়েছিলেন লিপটন সরকার, ফজলুল হক সিনা ও সালমান সাইদ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক