এফসিপিএস বিভিন্ন পর্বের পরীক্ষার রুটিন প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে্র (বিসিপিএস) এফসিপিএস বিভিন্ন পর্বের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এসব পরীক্ষা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যবহারিক ওরাল ও ক্লিনিক্যাল পরীক্ষা ১২ ফেব্রুয়রি ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রোববার (১৯ ডিসেম্বর) বিসিপিএসের পরীক্ষা নিয়ন্ত্রব অধ্যাপক ডা. মো. টিটো মিয়া স্বাক্ষরিত এক অফিস নোটিসে এ তথ্য জনানো হয়েছে।
এতে বলা হয়, এফসিপিএস পার্ট-১, পার্ট-২ (ফাইনাল), প্রিলিমিনারি পার্ট-২ এফসিপিএস (সাব-স্পেশালিটি), এফসিপিএস মিডটার্ম এবং এমসিপিএসের লিখিত পরীক্ষা আগামী জানুয়ারি ২০২২ এ অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, ওএসপিই/আইওই/ওরাল, ক্লিনিক্যাল, এফসিপিএস পার্ট-২ (চূড়ান্ত), প্রিলিমিনারি এফসিপিএস-এর জন্য ব্যবহারিক ও পরীক্ষার জন্য প্রোগ্রাম পার্ট-২, এফসিপিএস (সাব-স্পেশালিটি), এফসিপিএস মিড-টার্ম এবং এমসিপিএস পরীক্ষা নোটিস বোর্ড ও ওয়েবসাইটে জানানো হবে।
এছাড়া পরীক্ষার্থীদের তালিকা এবং এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার স্থানের নাম পরীক্ষার আগের দিন নোটিস বোর্ড এবং বিসিপিএসের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে নোটিসে জানানো হয়েছে।