১৯ ডিসেম্বর, ২০২১ ০৭:৩৪ পিএম

বাংলাদেশকে আরও ১৮ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে আরও ১৮ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র
আজ রোববার (১৯ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশকে ফাইজারের আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ করোনার টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ রোববার (১৯ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ কোভিড-১৯ টিকা দিয়েছে। এ নিয়ে দেশটিকে যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদানের টিকার পরিমাণ দাঁড়াল এক কোটি ৮৫ লাখ ডোজে। আরও কয়েক কোটি ডোজ আসার পথে।

তারা আরও জানিয়েছে, কোভিড-১৯ মোকাবিলার লড়াই শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের পাশে থাকব। বাংলাদেশের চলমান টিকাদান কার্যক্রমকে সহায়তা করা অব্যাহত রাখার পাশাপাশি কোল্ড-চেইন মেনে দেশের ৬৪টি জেলার সবকটিতে টিকা সংরক্ষণ, পরিবহন ও নিরাপদে ফাইজার টিকাদানে সহায়তা করব।

গত ২৭ নভেম্বর বাংলাদেশকে ১৭ লাখ ৯০ হাজার ডোজ ফাইজারের টিকা দেয় যুক্তরাষ্ট্র। এর আগে গত ২৩ নভেম্বর বাংলাদেশকে ১৮ লাখ ফাইজারের টিকা দেয় দেশটি।

গত ১০ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেনের সঞ্চালনায় করোনাবিষয়ক এক বৈঠকে (মন্ত্রী পর্যায়ের) বাংলাদেশকে আরও এক কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক