বড়দিনের ভ্রমণে অমিক্রন সংক্রমণ বাড়ার শঙ্কা
মেডিভয়েস রিপোর্ট: বড়দিনের ছুটিতে সাধারণ মানুষ ভ্রমণে বের হলে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। রোববার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের টেলিভিশন এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই কথা তিনি।
ফাউসি বলেন, ‘এ বিষয়ে কোনো সন্দেহ নেই, অমিক্রনের সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি। বিশ্বজুড়ে এই ধরন একপ্রকার তাণ্ডব চালাচ্ছে।’
ফাউসি আরও বলেন, অমিক্রন ধরন যদি যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়াতে শুরু করে, তবে তা দেশজুড়ে বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থার ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। দেশটির হাসপাতালগুলোর ওপর এর প্রভাব পড়তে যাচ্ছে।
ফাউসি বলেন, জনসাধারণকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। তাঁদের মাস্ক ব্যবহার করতে হবে, পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে। এ ছাড়া যাঁরা এখনো টিকা ও বুস্টার ডোজ নেননি, তাঁদের এসব ডোজ নেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে গত শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ফাউসি বলেছিলেন, যাঁরা টিকা নেননি, তাঁরা সংক্রমিত ও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
অমিক্রন শনাক্ত হওয়ার পর ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ইউরোপের দেশ ফ্রান্স ও জার্মানি। বড়দিনের ছুটিতে অমিক্রন সংক্রমণ ঠেকাতে নেদারল্যান্ডস কঠোর লকডাউন আরোপ করেছে।
এ ছাড়া বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ব্যাপক তৎপর হয়েছে বিভিন্ন দেশের সরকার। বিশেষজ্ঞরা বলছেন, করোনার কারণে গুরুতর অসুস্থতা ঠেকাতে কার্যকর এই ডোজ। এমন ঘোষণার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
-
২৭ ফেব্রুয়ারী, ২০২২
-
২৩ ফেব্রুয়ারী, ২০২২
-
২০ ফেব্রুয়ারী, ২০২২
-
১৯ ফেব্রুয়ারী, ২০২২
-
১০ ফেব্রুয়ারী, ২০২২
-
০২ ফেব্রুয়ারী, ২০২২
-
২৯ জানুয়ারী, ২০২২
-
২৬ জানুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক