ডা. মাহাথির মোহাম্মদ হাসপাতালে
মেডিভয়েস ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদকে মেডিকেল চেক-আপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ তার ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
এ বিষয়ে এক বিবৃতিতে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট জানিয়েছে, ‘৯৬ বছর বয়সী মাহাথির মোহাম্মদকে পূর্ণ মেডিকেল চেক-আপ এবং আরও পর্যবেক্ষণে রাখা হবে।’
তবে তাঁকে ভর্তির কারণ এখনও স্পষ্ট করা হয়নি। তার মুখপাত্রও এ বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ। তাকে আগামী কয়েক দিন চিকিৎসাধীন থাকতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের হৃদরোগের সমস্যা রয়েছে। এর আগেও তাঁর হার্ট অ্যাটাক হয়েছে এবং বাইপাস সার্জারি হয়।
মাহাথির ক্ষমতায় আসেন ১৯৮১ সালে এবং অবসরে যান ২০০৩ সালে। তিনি এশিয়ার সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী। টানা ২২ বছরের মেয়াদে অভাবনীয় উন্নয়নের জন্য আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় তাঁকে।
তাঁর নেতৃত্বে ক্ষমতাসীন দল পরপর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে।
এক সময়ে যে দলের নেতৃত্ব দিয়েছেন তার বিরুদ্ধে জোট গড়ে নির্বাচনে জয়ী হয়ে ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি ফের প্রধানমন্ত্রী হন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার সরকারের পতন হয়। তবে মালয়েশিয়ার রাজনীতিতে এখনও গুরুত্বপূর্ণ ব্যক্তি মাহাথির মোহাম্মদ।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বঙ্গোপসাগরে হতে পারে একাধিক লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বঙ্গোপসাগরে হতে পারে একাধিক লঘুচাপ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া