৩০ নভেম্বর, ২০২১ ১২:৩৮ পিএম

ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক আজ, আসতে পারে বিধি-নিষেধ

ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক আজ, আসতে পারে বিধি-নিষেধ
এর আওতায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ, আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ, বাধ্যতামূলক মাস্ক পরা এবং সীমান্ত এলাকাগুলোতে স্ক্রিনিং জোরদারসহ বেশ কিছু বিধি-নিষেধ আসতে পারে। প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: মহামারী ভীতিতে ভিন্ন মাত্রা যোগ করা করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে এরই মধ্যে নানা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ওমিক্রন প্রতিরোধে আবারও বিধি-নিষেধ আসতে পারে। 

এর আওতায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ, আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ, বাধ্যতামূলক মাস্ক পরা এবং সীমান্ত এলাকাগুলোতে স্ক্রিনিং জোরদারসহ বেশ কিছু বিধি-নিষেধ জারি করা হতে পারে।

এসব সামনে রেখে আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) হতে যাচ্ছে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক। এতে যোগ দেবেন ১৮টি মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্তগুলো নেওয়া হবে। বৈঠকের পর আজ দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এরই মধ্যে ইউরোপের অনেক দেশ আফ্রিকার সব দেশের সঙ্গেই ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশও একই সিদ্ধান্ত নিতে পারে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, করোনার দক্ষিণ আফ্রিকান ধরনটির বিস্তার ঠেকানোর অংশ হিসেবে সীমান্ত এলাকার বন্দরগুলোতে সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে।

এর আগে গত ২৮ নভেম্বর কভিড-১৯-সংক্রান্ত বৈঠকে বসে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এতে বাংলাদেশে ভাইরাসটি প্রতিরোধে চারটি সুপারিশ করেছে কমিটির সদস্যরা। এর মধ্যে রয়েছে, 

১. যেসব দেশে ওমিক্রন সংক্রমণ ছড়িয়েছে সেখান থেকে যাত্রী আসা বন্ধ রাখা। 

২. কোনো ব্যক্তির এসব দেশে ভ্রমণের সাম্প্রতিক (শেষ ১৪ দিন) ইতিহাস থাকলে তাকে বাংলাদেশে ১৪ দিন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনা শনাক্ত হলে আইসোলেশনে যেতে হবে।

৩. প্রতিটি বন্দর ও সীমান্তে স্ক্রিনিং পরীক্ষা, সামাজিক সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থা আরও কঠোরভাবে পালন করা (স্কুল, কলেজসহ), চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করা, বিভিন্ন (রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়) সমাবেশে জনসমাগম সীমিত করা এবং

৪. মানুষকে উৎসাহিত করতে করোনা পরীক্ষা বিনা মূল্যে করার সুপারিশ করা হয়। 

অন্যদিকে এই সংক্রমণ প্রতিরোধে ১৫ দফা পদক্ষেপ কঠোরভাবে বাস্তবায়নের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক