৩০ নভেম্বর, ২০২১ ১২:০৫ পিএম

বিএসএমএমইউর সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ

বিএসএমএমইউর সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ
সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ করা হয়েছে। পরীক্ষাটি আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিট প্ল্যান প্রকাশ করা হয়।

সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ পরীক্ষাটি আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টায় বিএসএমএমইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৭ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএসএমএমইউ ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) এর মাধ্যমে যে সকল প্রার্থী সিনিয়র স্টাফ নার্স পদে অনলাইনে আবেদন করেছেন, তাদের নিয়োগ পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় আবেদনকারীদের সংরক্ষিত নিজ নিজ ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আগামী ২৩ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক