১১ নভেম্বর, ২০২১ ০৩:৩১ পিএম

অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার

অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চাহিদা অনুযায়ী বকশিশ না পেয়ে অক্সিজেনের মাস্ক খুলে দেওয়ায় রোগীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ওয়ার্ডবয় আসাদুজ্জামান ওরফে ধলুকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বগুড়ায় চাহিদা অনুযায়ী বকশিশের টাকা না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় রোগীর মৃত্যুর চাঞ্চল্যকর ও আলোচিত ঘটনায় ওয়ার্ডবয় ধলু মিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হয় বিকাশ চন্দ্র কর্মকার নামের এক রোগী। তকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চাহিদা অনুযায়ী বকশিশের টাকা না পেয়ে রোগী মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নেন হাসপাতালের ওয়ার্ডবয় ধলু।  এরপরই ওই রোগী মারা যায় বলে দাবি করেছেন তার স্বজনরা। 

বিকাশের বাবা বিশু কর্মকার জানান, তাঁরা গরিব মানুষ। সামান্য কিছু টাকা নিয়ে ছেলের চিকিৎসার জন্য হাসপাতালে যান। আসাদুজ্জামান ওরফে ধলু ট্রলি ঠেলে ২০০ টাকা বকশিশ দাবি করলে তিনি ১৫০ টাকা দেন। দাবি করা সম্পূর্ণ টাকা না পেয়ে তিনি অক্সিজেন মাস্ক খুলে ফেলেন। সঙ্গে সঙ্গে তাঁর ছেলের মুখে ফেনা উঠে যায়। একটু পরেই সে মারা যায়।

এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক