মহেশপুরে নিপীড়কের বিরুদ্ধে চিকিৎসকের মামলা
মেডিভয়েস রিপোর্ট: দেশে ঠুনকো কারণে চিকিৎসক নির্যাতন রীতিমত নৈমিত্তিক ঘটনা দাঁড়িয়েছে। এবার বহির্বিভাগ বন্ধ থাকার কারণে জরুরি বিভাগে চিকিৎসা নিতে বলায় নিগ্রহের শিকার হলেন এক চিকিৎসক।
ডা. জমির মো. হাসিবুস সাত্তার নামে ওই চিকিৎসক ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)। এ ঘটনায় দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি।
রোববার (৭ নভেম্বর) বিকালে মামলাটি দায়ের করেন ডা. হাসিব।
জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে রোববার বিকাল ৩টার দিকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন হারুন নামে এক ব্যক্তি। এ সময় চিকিৎসা নিতে ডা. জমির মো. হাসিবুস সাত্তারের কাছে যান তিনি। বহির্বিভাগ বন্ধ থাকায় তাকে জরুরি বিভাগে চিকিৎসা নিতে বলেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
এতে ক্ষুব্ধ হয়ে তাঁর ওপর চড়াও হন হারুন এবং তার সাথে থাকা নয়ন নামে এক যুবক। তারা ডা. জমির হাসিবুস সাত্তারকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও থাপ্পড় মারতে থাকেন। পরে আশপাশের স্বাস্থ্যকর্মী এসে তাকে উদ্ধার করেন।
প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ডা. জমির হাসিবুস সাত্তার।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার পর স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামির সাহেব থানায় এসে হারুন ও নয়নের নাম উল্লেখ করে মামলা দায়ের করে গেছেন। মামলাটি রেকর্ড করার পর অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হবে।
হামলাকারী হারুন মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
-
১৬ মে, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীর মৃত্যুর জের
শরীয়তপুরে রোগীর স্বজনদের সংঘবদ্ধ হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসক
-
২১ এপ্রিল, ২০২৬
দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি
ক্যান্সার হাসপাতালের উপ পরিচালককে কুপিয়ে জখম: ড্যাবের নিন্দা ও প্রতিবাদ
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬