০৪ নভেম্বর, ২০২১ ০১:৩৩ পিএম

সিএমএইচ ও আর্মি মেডিকেলসমূহের এমওইউর বিষয়ে মতামত প্রদানের নির্দেশ

সিএমএইচ ও আর্মি মেডিকেলসমূহের এমওইউর বিষয়ে মতামত প্রদানের নির্দেশ
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও আর্মি মেডিকেল কলেজসমূহের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) করার বিষয়ে মতামত প্রদানের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (৩ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালসমূহের সাথে সশস্ত্র বাহিনীর আর্মি মেডিকেল কোরের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং আর্মি মেডিকেল কলেজসমূহের মধ্য সমঝোতা স্মারক করার বিষয়ে মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো নির্দেশনার অনুলিপি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক