০২ নভেম্বর, ২০২১ ০৬:৪৩ পিএম

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪২ জন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪২ জন
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯২ জন।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০৯ জন এবং ঢাকার বাইরে নতুন করে ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৭০৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তি রোগীর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৫৯ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৫০ জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, এ বছর ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২৩ হাজার ৯৪৩ জন। তবে এ সময়ে সুস্থ রোগীর সংখ্যাও কম না। গত ১০ মাসে ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ হাজার ১৪২ জন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯২ জন মৃত্যুবরণ করেছেন।

প্রসঙ্গত, প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক