রাশিয়ায় মৃত্যু বেড়ে দ্বিগুণ, এক মাসে প্রাণহানি ৪৪ হাজার
মেডিভয়েস ডেস্ক: বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কিছুটা উন্নতির মধ্যেই হঠাৎ করে রাশিয়ায় বেড়ে গেছে করোনার সংক্রমণ ও মৃত্যু। সর্বশেষ প্রকাশিত সরকারের পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বরে প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে মারা গেছেন ৪৪ হাজারেরও বেশি মানুষ।
রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত মৃত্যু দেখেনি রাশিয়া। গত এক মাসে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ হাজার ২৬৫ জন।
টেলিট্রেডার্স ওয়ার্কস্টেশন জানিয়েছে, সরকারের নিয়মিত পরিসংখ্যানে করোনায় প্রায় ২৪ হাজার মানুষ মারা যাওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, ৪৪ হাজারেরও বেশি মানুষ ভাইরাসটিতে মৃত্যুবরণ করেছেন।
এ যাবৎকালে এক মাসে এত মৃত্যু দেখেনি ভ্লাদিমির পুতিনের দেশ। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করেছে সরকার।
রাশিয়ায় এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লাখের কাছাকাছি। এক লাফে মোট মৃতের সংখ্যা এতটা বেড়ে যাওয়ায় দীর্ঘমেয়াদি লকডাউনের কথা ভাবছে সরকার। শনিবার একদিনে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ২৫১ জন।
অর্খনীতির কথা মাথায় রেখে রুশ সরকার প্রথমে লকডাউন দিতে চাইছিল না। গত বছরে অর্থনীতি অনেকটাই ধাক্কা খেয়েছে দেশটি, তাই নতুন করে ব্যবসা-বাণিজ্য কমাতে চায়নি সরকার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকার নিরুপায়।
রুশ জনসংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ অ্যালেক্সেই রাকশা বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রশাসন যদি এখনও মানসিকতা না বদলায়, নতুন করে সংক্রমণে ঢেউ আছড়ে পড়বে রাশিয়ায়।
গত দেড় বছরে রাশিয়ায় মানুষের গড় আয়ু অনেকটা কমে গেছে জানিয়ে তিনি আরও বলেন, এখন তা কমে দাঁড়িয়েছে গড়ে ৬৯ বছরে।
নিজেরা করোনার টিকা উৎপাদন করলেও রাশিয়ায় মাত্র ৪৭ শতাংশ নাগরিক এ পর্যন্ত টিকার আওতায় এসেছেন।
এদিকে আমেরিকার গোয়েন্দা বিভাগ জানিয়েছে, করোনাভাইরাসের উৎস, কোনো দিনই জানা সম্ভব হবে না। এই নিয়ে তারা নতুন একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে। তাতে লেখা বলা হয়েছে, ভাইরাসটির প্রাকৃতিক নিয়মে উৎপত্তি কিংবা গবেষণাগার থেকে ছড়িয়ে পড়া, দুটি তত্ত্বই যুক্তিযুক্ত।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী