২২ অক্টোবর, ২০২১ ১০:৪৬ এএম

নানা আয়োজনে চমেকে থ্রোম্বসিস দিবস উদযাপন

নানা আয়োজনে চমেকে থ্রোম্বসিস দিবস উদযাপন
চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেকে) নানা আয়োজনে বিশ্ব থ্রোম্বসিস দিবস পালিত হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) নানা আয়োজনে বিশ্ব থ্রোম্বসিস দিবস পালিত হয়েছে। ‘চোখ রাখুন থ্রোম্বসিসের প্রতি’ প্রতিপাদ্য নিয়ে ঝুঁকিপূর্ণ জনসাধারণের মধ্যে প্রাণঘাতী হার্ট অ্যাটাক ও স্টোকের প্রধান কারন অস্বাভাবিক রক্ত জমাট প্রক্রিয়া বা থ্রোম্বসিস রোধে সচেতনতা তৈরির লক্ষ্যে এসব কর্মসূচি উদযাপন করা হয়।

১৩ অক্টোবর মেডিকেল কলেজ চত্বরে চমেকের হেমাটোলজি বিভাগ প্রথমবারের মতো এ কর্মসূচি পালন করে। 

দিনের শুরুতে হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম রব্বানীর নেতৃত্বে কলেজ চত্বরে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বিভাগীয় ক্লাসরুমে পালমোনারি থ্রোম্বসিস-এ থ্রোম্বএমবলিক ক্যাটাস্টরফ্ ইন পোস্ট কোভিড স্টেট্ এর উপর এক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধ টি উপস্থাপন করেন স্নাতোকোত্তর শিক্ষার্থী ডা. তুলি দত্ত। 

পরে হেমাটোলজি বিভাগের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দীর্ঘমেয়াদী হাসপাতালে ভর্তি, অস্ত্রোপচার, বিমানভ্রমন, প্রসব ও কোভিড পরবর্তী থ্রোম্বসিসে মৃত্যু ঝুঁকি ও করনীয় সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।

অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে এসব কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী, অর্থোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. চন্দন কুমার দাশ এবং প্রসূতি বিভাগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক