১৭ অক্টোবর, ২০২১ ০৫:২৭ পিএম
চলে গেলেন শেবাচিমের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান
অধ্যাপক ডা. আজিজুর রহমান। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: চলে গেলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজুর রহমান। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন তিনি।
ডা. আজিজুর রহমান ১৯৯০ সালের দিকে শেবাচিমের অধ্যক্ষ ছিলেন। এর আগে তিনি শেবাচিমের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক ডা. ইহতেশামুল হক চৌধুরী। এক শোক বার্তায়, তার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতিটি সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা।
অধ্যাপক ডা. আজিজুর রহমানের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
-
২৮ সেপ্টেম্বর, ২০২৬
-
০২ সেপ্টেম্বর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত