২৭ সেপ্টেম্বর, ২০২১ ০৬:০১ পিএম

‘দ্রুততম সময়ে ঢাবির ফাইনাল প্রফের ফল প্রকাশ’

‘দ্রুততম সময়ে ঢাবির ফাইনাল প্রফের ফল প্রকাশ’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দ্রুততম সমেয়ের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী। 

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) মেডিভয়েসকে তিনি এ তথ্য জনিয়েছেন।

ঢাবি প্রশাসন ফলাফল প্রকাশে তাদের পুরাতন চর্চা থেকে সড়ে এসেছে জানিয়ে ডা. শাহরিয়ার নবি বলেন, ‘প্রফের ফল দিতে আগে তিন থেকে চার মাস লাগত এখন সেটা কমিয়ে আনার চেষ্টা করছি। যদি আমার সম্মনিত শিক্ষকগণ খাতা নিরীক্ষণ শেষে সঠিক উপায়ে আমাকে ফলাফল প্রদান করতে পারেন তাহলে দ্রুততম সময়েই ফলাফল প্রকাশ করতে পারবো।’

‘আমি ডিন হওয়ার পর কোনো পরীক্ষার ফলাফল প্রকাশে এক বা দেড় মাসের বেশি সময় লাগেনি। এবারের ফাইনাল প্রফের ক্ষেত্রেও আশাকরি তার ব্যতিক্রম ঘটবে না’, যোগ করেন ঢাবির মেডিসিন অনুষদের ডিন।

এর আগে করোনা পরিস্থিতিতে দফায় দফায় পেছানোর পর গত ৮ আগস্ট শুরু হওয়া ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল লিখিত পরীক্ষা শেষ হয়। সকাল আটটায় প্রত্যেক মেডিকেলের পরীক্ষা নিজ নিজ ক্যাম্পাসে শুরু হয়ে ঘোষিত সময়সূচি অনুযায়ী দুপুর একটায় শেষ হয়। 

সর্বশেষ ২১ আগস্ট ওপসি পরীক্ষা এবং ৩১ আগস্ট মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে শেষ হয় এমবিবিএস চূড়ান্ত পর্বের এ পরীক্ষা।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হয়। এতে জানানো হয়, প্রত্যেক মেডিকেলের পরীক্ষা নিজ নিজ ক্যাম্পাসে অুনষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলবে এ পরীক্ষা।

এর আগে গত ২৬ জুন করোনা সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউনের কারণে ঢাবির এমবিবিএস ফাইনাল প্রফেশনালের নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ এর পুরাতন সিলেবাসের লিখিত পরীক্ষা ১৪ দিনের জন্য স্থগিত করা হয়। এ নিয়ে চতুর্থ দফায় পিছিয়ে যায় স্বাস্থ্য সেবার সনদ গ্রহণের এ পরীক্ষা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক