ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ২৭৫ জন হাসপাতালে
মেডিভয়েস রিপোর্ট: দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২৭৫ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রয়েছেন ২২০ জন এবং ঢাকার বাইরে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন।
আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৭৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্ত রোগীদের ২২০ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ২৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তি রোগীর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৭৪ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৫৯ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, এ বছরে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মৃত্যু হয়েছে ১০ জনের। আর আগস্ট মাসে মৃত্যু হয়েছে ৩০ জনের।
এদিকে এ বছরে ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১২ হাজার ৯১ জন। তবে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৮০৬ জন।
প্রসঙ্গত, প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন।
-
১৭ ঘন্টা আগে
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬