৩০ অগাস্ট, ২০২১ ০৪:২৮ পিএম

ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়াল

ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়াল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩৩ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রয়েছেন ২১৩ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯০ জন।

আজ সোমবার (৩০ আগস্ট) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৩৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্ত রোগীদের ২১৩ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ১৫০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তি রোগীর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার চারজন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৪৬ জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, এ বছরে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মৃত্যু হয়েছে ৩০ জনের। আর জুলাই মাসে মৃত্যু হয়েছে ১২ জনের। এ বছরে ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১০ হাজার ৯০ জন।

প্রসঙ্গত, প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক