জাপানে মডার্নার আরও ১০ লাখ টিকা বাতিল ঘোষণা
মেডিভয়েস রিপোর্ট: টিকায় ক্ষতিকর উপাদানের উপস্থিতি এবং ভ্যাকসিন নেওয়ার পর দুই ব্যক্তির মৃত্যু হওয়ায় মডার্নার আরও ১০ লাখ ডোজ টিকা বাতিল ঘোষণা করেছে জাপান।
এ পর্যন্ত দেশটি প্রায় ২৬ লাখ ডোজ মডার্নার টিকা ব্যবহার না করার ঘোষণা দিল।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে—মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কয়েক দিন পর চলতি মাসে ওই দুজন মারা যান। প্রায় সাড়ে পাঁচ লাখ ডোজের কিছু শিশিতে সামান্য মাত্রায় ক্ষতিকর উপকরণ পাওয়া গেছে।
তবে সরকার বলছে, কোনো নিরাপত্তা বা কার্যকারিতা সমস্যা চিহ্নিত করা হয়নি। স্থগিতাদেশ একটি সতর্কতা ছিল। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে টিকায় অন্য উপাদান পাওয়ার পর জাপান গত সপ্তাহে দেশজুড়ে ৮৬৩টি টিকাদানকেন্দ্রে পাঠানো মডার্নার ১৬ লাখ ৩০ হাজার ডোজের প্রয়োগ বন্ধ রাখার নির্দেশ দেয়।
তারও সপ্তাহখানেক আগে জাপানে টিকার কিছু শিশিতে দূষণের খবর পায় টিকা বিক্রি ও সরবরাহের দায়িত্বে থাকা তাকেদা ফার্মাসিউটিক্যালস।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
ছয় দফা দাবি বাস্তবায়ন
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের কাছে স্মারকলিপি প্রদান ইন্টার্ন চিকিৎসক-শিক্ষার্থীদের

এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’