২৮ অগাস্ট, ২০২১ ১০:২৬ এএম
ডিপ্লোমা-এমফিল পরীক্ষার সময় পরিবর্তন
প্রতীকী ছবি
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন এমডি, এমএস, এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা কোর্সের জুলাই ২০২১ সেশনের লিখিত পরীক্ষা পেছালো। নতুন সময়সূচি অনুযায়ী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
গত ২৬ আগস্ট বিএসএমএমইউর পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বিএসএমএমইউর ক্যাম্পাসে অনুষ্ঠেয় এসব পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর মেডিসিন, সার্জারি, বেসিক সায়েন্স ও প্রাকটিক্যাল সাইন্স অনুষদের ডিন, বিএসএমএমইউর রেজিস্ট্রার এবং অধিভুক্ত বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান
এই বিভাগের সর্বাধিক পঠিত