২৮ অগাস্ট, ২০২১ ১২:৫৪ পিএম

খাবার গ্রহণের এককালীন প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ করছে যুক্তরাজ্য

খাবার গ্রহণের এককালীন প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ করছে যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: সমুদ্রে প্লাস্টিকের বর্জ্য ও পানি দূষণ কমাতে প্লাস্টিকের বিরুদ্ধে যুদ্ধ গোষণা করেছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে সেখানে প্লাস্টিকের তৈরি একবার ব্যবহারযোগ্য খাবার গ্রহণ সামগ্রী (কাটলারি) প্লেট, কাপ, চামচ ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

দেশটির একাধিক মন্ত্রীর বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এই পদক্ষেপটি মহাসাগরে আবর্জনা ও প্লাস্টিকের বর্জ্যের পরিমাণ কমাতে সহায়তা করবে। কিন্তু পরিবেশকর্মীরা বলেছেন দূষণ রোধে আরও জরুরি এবং বৃহত্তর পদক্ষেপ প্রয়োজন।

সরকারি পরিসংখ্যান অনুসারে, যুক্তরাজ্যে একেকজন ব্যক্তি প্রতি বছর ১৮টি প্লাস্টিকের একক ব্যবহারযোগ্য প্লেট এবং ৩৭টি প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে থাকেন।

প্লাস্টিকের দূষণ কমাতে সরকার ইতিমধ্যে নতুন পরিবেশ বিলের অধীনে ব্যবস্থা নিতে শুরু করেছে। দেশটি ২০২২ সাল থেকে স্বাস্থ্য সম্মত উপায়ে প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহার এবং প্লাস্টিকের প্যাকেজিং করার কাজ শুরু করবে।

এর আগে স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড একক ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রি নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছিল এবং জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়ন একই নিষেধাজ্ঞা দিয়েছিল। এ পথ ধরে যুক্তরাজ্যেও এই নিয়ম করার বিষয়ে আলেচনা শুরু হয়।

কিন্তু নিষেধাজ্ঞাটি আইন হতে এক বছরেরও বেশি সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। সাধারণত যেকোনো আইন প্রণয়নে বিল সংসদে পাস করতে হয়। এতে বোঝা যায় এই নিয়ম কার্যকর হতে ২০২৩ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

পরিবেশকর্মী ও এই নিয়মের জন্য আন্দোলনকারীরা দ্রুত পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও