০৪ জুন, ২০২৬ ০৬:১১ পিএম

সারা দেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

সারা দেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার শিশু মারা গেছে। এ সময় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত রোগীর সংখ্যা নয় হাজার ২৬০ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১ জনে। অন্যদিকে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৪ জনে। সব মিলিয়ে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ৬০৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১৩৬ জন এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩৬ জন। এই সময় ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১০১ জন। আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা সাতান্ন হাজার ৯০২ জন এবং মোট ছাড়া পাওয়া রোগীর সংখ্যা তিপ্পান্ন হাজার ৭২২ জন।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন হামের উপসর্গে মৃ্ত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক