এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু, চলবে ৪ জুন পর্যন্ত
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ জুলাই-২০২৬ পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে এ পরীক্ষা শুরু হয়েছে, চলবে আগামী বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত।
প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, প্রথম দিন মেডিসিন ও অল্যাইডের বিষয়সমূহের পরীক্ষা হচ্ছে।
এফসিপিএস পার্ট-১ জুলাই-২০২৬ পরীক্ষায় বসেছেন মোট ১২ হাজার ৪৮০ জন চিকিৎসক। গত ২৯ এপ্রিল দিবাগত রাত ১২টায় এফসিপিএস পার্ট-১ পরীক্ষার্থীদের তালিকা চূড়ান্ত হয়। এতে মেডিসিন অ্যান্ড অ্যালাইডে চার হাজার ৩১২ জন, সার্জারি অ্যান্ড অ্যালাইডে দুই হাজার ৩৪২ জন ও গাইনি অ্যান্ড অ্যালাইডে দুই হাজার ১৩৫ জন তালিকাভুক্ত হয়েছেন।
এ ছাড়াও অন্যান্য বিষয় মিলিয়ে মোট ১২ হাজার ৪৮০ জন চিকিৎসক পরীক্ষায় অংশ নেন।
এর আগে গত ৭ জানুয়ারি এফসিপিএস পার্ট-১ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১০ হাজার ৮৫০ জন চিকিৎসক। এর মধ্যে মোট দুই হাজার ৩০৮ জন পাস করেছেন। সে অনুযায়ী, পাসের হার ২১.২৭ শতাংশ।
জেএইচ/