করোনার কাছ হার মানলেন আরও এক চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন সাতক্ষীরা জেলার সাবেক সিভিল সার্জন ডা. সালেহ আহমেদ। রোববার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হলে প্রায় দুই সপ্তাহ আগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হয়েছিলেন ডা. সালেহ আহমেদ। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা গুরুতর হওয়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় করোনার কাছে হার মেনে মারা যান তিনি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে জন্মগ্রহণ করেন ডা. সালেহ আহমেদ। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিআইসি ছিলেন তিনি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালের চিকিৎসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া তিনি কুষ্টিয়া মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলে শিক্ষকতা করেছেন। মৃত্যুর আগে তিনি অবসর সময়ে নিজ এলাকায় বিভিন্ন ক্লিনিক-হাসপাতালে মানুষের চিকিৎসা সেবা দিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। এ সংক্রান্ত এক শোক বার্তায় তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।
ডা. সালেহ আহমেদের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন দেশের নবীন ও প্রবীণ চিকিৎসকরা। তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬