বিধিনিষেধ তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: চলমান করোনাভাইরাস মহামারীর মধ্যেও মানুষের জীবন ও জীবিকার তাগিদেই টানা ১৯দিন চলা বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এখন আমাদের স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কেই ভরসা করতে হবে।
আজ শনিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে। আপনারা মাস্ক পরবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। জীবন-জীবিকার তাগিদে খুলে দেওয়া হলেও মনে রাখতে হবে জীবনের মূল্য অনেক বেশি।
জাহিদ মালেক আরও বলেন, ‘আমরা এখন করোনার দুর্যোগে আছি। পুরো পৃথিবী এই দুর্যোগে আক্রান্ত হয়েছে। ৪০ লক্ষাধিক মানুষ মারা গিয়েছে। আমাদের দেশে অন্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে আছে। করোনার সময়ে অনেক দেশ দারিদ্র্যসীমার নিচে নেমে গেলেও আমাদের সমৃদ্ধির ধারা অব্যাহত আছে। আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। শিক্ষায় দেশ এগিয়ে গেছে। ১০০টির বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে দেশে। আমাদের কোটি লোক বিদেশে কাজ করেন। তারা রেমিট্যান্স পাঠায়।’
বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪