১২ অগাস্ট, ২০২১ ১০:১৭ পিএম

করোনা পরবর্তী জটিলতায় ডা. ফজলুর রহমানের মৃত্যু

করোনা পরবর্তী জটিলতায় ডা. ফজলুর রহমানের মৃত্যু
ডা. মো. ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস পরবর্তী জটিলতায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রবীণ চিকিৎসক আলহাজ্ব ডা. মো. ফজলুর রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১১ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। 

ডা. ফজলুল রহমান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), বগুড়ার আজীবন সদস্য ছিলেন। তিনি ডা. আবু বকল সিদ্দিকী দীপুর পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, পরিবার-পরিজন, বন্ধু-স্বজন, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। এ সংক্রান্ত এক শোক বার্তায় তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

আলহাজ্ব ডা. মো. ফজলুর রহমানের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহাত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক