১০ অগাস্ট, ২০২১ ০৯:১০ পিএম

বিএসএমএমইউর এমফিলসহ বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ পেল ১০৮৫ জন

বিএসএমএমইউর এমফিলসহ বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ পেল ১০৮৫ জন
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটসমূহে জুলাই ২০২১ সেশনে এমফিল ও ডিপ্লোমাসহ বিভিন্ন কোর্সে ১০৮৫ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।

সোমবার (৯ আগস্ট) বিএসএমএমইউর উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. মো. রসুল আমিন স্বাক্ষিরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউটসমুহে জুলাই ২০২১ সেশনে এমফিল, এমপিএইচ, এমমেড এবং ডিপ্লোমা কোর্সসমূহে ভর্তির জন্য সরকারি, বিএসএমএমইউ (সরকারী কোটায় নির্বাচিত) ও বেসরকারী কোটায় ভর্তির জন্য নির্বাচিত মোট ১০৮৫ জন প্রার্থীর নামের তালিকা এতদ্সংগে প্রকাশ করা হল। বেসরকারী প্রার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানে আগামী ১৪ আগস্ট থেকে ৩১ আগস্ট-২০২১ তারিখ পর্যন্ত কোর্সে ভর্তির কার্যক্রম চলবে। সরকারি এবং বিএসএমএমইউ প্রার্থীদের ক্ষেত্রে স্ব-স্ব প্রতিষ্ঠানে ১৪ আগস্ট তারিখ থেকে ছুটি বা প্রেষণাদেশ প্রাপ্তি সাপেক্ষে ভর্তির কার্যক্রম চলবে। সকল কোর্সে ভর্তির ক্ষেত্রে কোর্স ফি, টিউশন ফি এবং রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি শাখা থেকে জানা যাবে।’

মূল মাইগ্রেশন সনদসহ নিম্ন বর্ণিত কাগজপত্র ও পাসপোর্ট সাইজের ছবি দুই সেট করে ভর্তির সময় সকল প্রার্থীর নিকট থেকে জমা নিতে হবে:

১. নির্বাচিত তালিকায় প্রার্থীর নাম সম্বলিত অংশ (www.bsmmu.edu.bd থেকে প্রার্থীর নাম সম্বলিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফলাফলের তালিকা সংগ্রহ পূর্বক জমা দিতে হবে)।

২. ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি।

৩. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

৪. শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদের অনুলিপি।

৫. বিএমডিসি বা বিএনসি কর্তৃক প্রদত্ত হালনাগাদ রেজিস্ট্রেশন সনদের অনুলিপি।

৬. জাতীয় পরিচয় পত্রের অনুলিপি।

৭. মূল মাইগ্রেশন সনদের অনুলিপি।

৮. মূল মাইগ্রেশন সনদ (প্রতিষ্ঠান কর্তৃক বিশ্ববিদ্যালয়ে প্রেরণের জন্য)।

৯. মূল মাইগ্রেশন সনদের স্ক্যান কপি (স্ব-স্ব প্রতিষ্ঠানে সংরক্ষণ করার জন্য)।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক