০৪ অগাস্ট, ২০২১ ১১:২৪ এএম

আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধ ও চলমান বিধিনিষেধ বিবেচনায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষার সময়সূচী পরিবর্তন করা হয়েছে। আগামী ৭ আগস্টের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ আগস্ট বিকাল ৩টা।

মঙ্গলবার (৩ আগস্ট) মেজর মুহাম্মদ আনোয়ারুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসজনিত রোধে কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সার্বিক কার্যাবলি বা চলাচলে নিষেধাজ্ঞা আরোপের সময়সীমা বৃদ্ধির প্রেক্ষিতে ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫টি আর্মি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির লিখিত পরীক্ষা আগামী ৭ আগস্টের পরিবর্তে ১৪ আগস্ট বিকেল চারটায় আয়োজনের পুনঃপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতদসংগে বরাত পত্র ‘ক’ বাতিল হিসেবে গণ্য করার জন্য অনুরোধ করা হলো।’ 

এর আগে গত ৯ এপ্রিল এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে করোনা পরিস্থিতি ও বিধিনিষেধ বিবেচনায় সেটি ৭ আগস্ট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার দ্বিতীয় বারের মতো আবারও পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত