০৩ অগাস্ট, ২০২১ ০৫:৩০ পিএম

করোনায় আরও ২৩৫ জনের মৃত্যু

করোনায় আরও ২৩৫ জনের মৃত্যু
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ হাজার ৩৯৭ জন। এ সময় গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৭৬ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ২৩৫ জনের মধ্যে পুরুষ ১৪০ জন এবং নারী ৯৫ জন। আর তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৭৩ জন, বেসরকারি হাসপাতালে ৪৬ জন, হাসপাতালে মৃতাবস্থায় আনয়ন একজন এবং বাসায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৬৯৭টি পরীক্ষাগারে ৫৭ হাজার ২৯৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৫৫ হাজার ২৮৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৮ লাখ ৯৯ হাজার ১৬৯টি।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ২৯৭ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪১ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮০ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৬৫ ভাগ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক