২৯ জুলাই, ২০২১ ০৫:৩৪ পিএম

একদিনে সর্বোচ্চ ১৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত

একদিনে সর্বোচ্চ ১৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত
ছবিঃ সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯৪  জন, তার মধ্যে ১৮১ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার ১৫৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। কোভিড পরিস্থিতির কঠিন সময়ে হাসপাতালগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে।

এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। 

ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীতে ব্যাপক সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়েছিল সিটি কর্পোরেশন। নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছিল। চলতি সপ্তাহ থেকে আবারো অভিযান শুরু করা হবে।

প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ এ ডেঙ্গু জ্বরে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ একহাজার ৩৫৪ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক