২৯ জুলাই, ২০২১ ০৬:৩৪ পিএম

বিসিএসে অংশগ্রহণকারীদের টিকাগ্রহণ বাধ্যতামূলক

বিসিএসে অংশগ্রহণকারীদের টিকাগ্রহণ বাধ্যতামূলক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বুধবার (২৮ জুলাই) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নুর মোহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।    

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কোন পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরিক্ষা এবং মৌখিক পরিক্ষায় অংশগ্রহন করতে হলে পরিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা গ্রহন করতে হবে। পরিক্ষার হলে উপস্থিতির সময় পরীক্ষার্থীদের টিকা গ্রহন এর প্রমানপত্র/ সনদপত্র সাথে রাখতে হবে। 

বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখতে পরীক্ষক ও পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে টিকা গ্রহন নিশ্চিত করতে হবে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সিস্টেম এনালিস্ট ও জনসংযোগ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক