পদোন্নতি পেলেন দুই চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত দুই চিকিৎসককে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (১৯ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব বেগম জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’
পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মো. মাহবুব হোসেনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালের সুপারিইনটেনডেন্ট ও পাবনা জেলা সদরের ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম আবু জাফরকে পাবনা জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ‘বদলি ও পদায়নকৃত কর্মকর্তা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ষষ্ঠ কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।’
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
১৩ মে, ২০২৬
-
১৩ এপ্রিল, ২০২৬
-
১৪ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫
-
২৪ নভেম্বর, ২০২৫
-
২৯ অগাস্ট, ২০২৫
-
২৭ অগাস্ট, ২০২৫
-
০৮ অগাস্ট, ২০২৫