১৩ জুলাই, ২০২১ ০৫:৫৪ পিএম
করোনার কাছে হার মানলেন ফরহাদ রেজা
ফরহাদ রেজা। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন রাজধানীর স্কয়ার হাসপাতালের রেসপিরেটরি থেরাপিস্ট ফরহাদ রেজা।
সোমবার (১২ জুলাই) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
জানা গেছে, বেশ কয়েকদিন যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ফরহাদ রেজা। পরে করোনাভাইরাস পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে তাঁর। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি ছিলেন মিরপুর সাইক ইনস্টিটিউট অব মেডিকেল এসিস্ট্যান্টসের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৬ বছর।
ফরহাদ রেজার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কুমিল্লা জেলা শাখা।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনায় স্বাস্থ্যকর্মীর মৃত্যু
-
১৩ জুলাই, ২০২১
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত