১১ জুলাই, ২০২১ ১২:২৩ পিএম
লকডাউন: সরকারি অফিসের কার্যাবলী ভার্চুয়ালি করার নির্দেশনা
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: দেশের চলমান কঠোর লকডাউনে বন্ধ থাকা সরকারি অফিসের সব কার্যাবলী ভার্চুয়ালি পরিচালনা করতে নির্দেশনা দিয়েছে সরকার।
আজ রোববার (১১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সকল জরুরি অফিস ও সেবা কর্যক্রম চালু রয়েছে। এ অবস্থায় সরকারি অফিসের দাপ্তরিক কার্যাবলী ভার্চুয়ালি পরিচালনা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন