১১ জুলাই, ২০২১ ১২:২৩ পিএম

লকডাউন: সরকারি অফিসের কার্যাবলী ভার্চুয়ালি করার নির্দেশনা

লকডাউন: সরকারি অফিসের কার্যাবলী ভার্চুয়ালি করার নির্দেশনা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের চলমান কঠোর লকডাউনে বন্ধ থাকা সরকারি অফিসের সব কার্যাবলী ভার্চুয়ালি পরিচালনা করতে নির্দেশনা দিয়েছে সরকার।

আজ রোববার (১১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সকল জরুরি অফিস ও সেবা কর্যক্রম চালু রয়েছে। এ অবস্থায় সরকারি অফিসের দাপ্তরিক কার্যাবলী ভার্চুয়ালি পরিচালনা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক