০৯ জুলাই, ২০২১ ০৫:২৭ পিএম
চলে গেলেন মেডিকেল শিক্ষার্থী মিথুন দাশ
মিথুন দাশ মৃত্যুঞ্জয়। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মিথুন দাশ মৃত্যুঞ্জয়।
আজ শুক্রবার (৯ জুলাই) সকাল ১১ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২১ বছর।
মৌলভীবাজার জেলা ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স কমিটির সদস্য ছিলেন মিথুন দাশ। ২০১৫ সালে তবলায় জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মেধাবী এ শিক্ষার্থীর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ পরিবার ও বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি মেডিকেল কলেজ শাখা।
মিথুন দাশের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
-
০৩ এপ্রিল, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২১ নভেম্বর, ২০২৫
-
২৫ অক্টোবর, ২০২৫
-
০৬ অক্টোবর, ২০২৫
-
১১ অগাস্ট, ২০২৫
-
০২ জুন, ২০২৫
কোভিড পরবর্তী ফুসফুস জটিলতা
ঢাবির প্রফ পরীক্ষায় প্রথম অর্ভিন অদিত্য না ফেরার দেশে
-
২৭ সেপ্টেম্বর, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
স্বাস্থ্য প্রতিমন্ত্রী
তরুণদের স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
স্বাস্থ্য প্রতিমন্ত্রী
তরুণদের স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
এই বিভাগের সর্বাধিক পঠিত