৩০ জুন, ২০২১ ০৭:০৫ পিএম

এসএমইউর ২০১৯-২০ সেশনের প্রথম প্রফ পরীক্ষা ২ সেপ্টেম্বর

এসএমইউর ২০১৯-২০ সেশনের প্রথম প্রফ পরীক্ষা ২ সেপ্টেম্বর
প্রতীকি ছবি।

মেডিভয়েস রিপোর্ট: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (এসএমইউ) অধিভুক্ত কলেজগুলোর ২০১৯-২০ সেশনের এমবিবিএস প্রথম প্রফেশনাল পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী দুই সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (৩০ জুন) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ময়নুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘গত ২৪ জুন ২০২১ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ভাইস চ্যান্সেলর মহোদয়ের সভাপতিত্বে ডিন (বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদ, সিমেবি, সিলেট) অধিভুক্ত সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহের সকল অধ্যক্ষ এবং একাডেমিক কো-অর্ডিনেটরদের (এমবিবিএস কোর্স, ফেইজ-১) সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, সেশনজট পরিহার করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গৃহীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে উপরোক্ত পরীক্ষা আরম্ভের সম্ভাব্য তারিখ দুই সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত