৩০ জুন, ২০২১ ১১:০৬ এএম
রামেকে ৩০ দিনে ৩৫৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসের ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ৩০ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৩৫৫ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৩০ জুন) সকালে রামেক হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন পাঁচজন এবং করোনা উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। তারমধ্যে রাজশাহী জেলার আটজন, চাঁপাইনবাবগঞ্জ জেলার দুইজন, নাটোর ও নওগাঁ জেলার একজন করে।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। বুধবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৬০ জন।
রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত