২৯ জুন, ২০২১ ০৮:৩০ পিএম

ধানমন্ডিতে আইসিডিডিআর’বির নমুনা সংগ্রহ কেন্দ্র, নেওয়া হবে না করোনার নমুনা

ধানমন্ডিতে আইসিডিডিআর’বির নমুনা সংগ্রহ কেন্দ্র, নেওয়া হবে না করোনার নমুনা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ডায়াগোনস্টিক ল্যাবরেটরির আরও একটি নতুন নমুনা সংগ্রহ কেন্দ্র চালু করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জুন) ধানমন্ডিতে নমুনা সংগ্রহ কেন্দ্রটির উদ্বোধন করা হয়। বিভিন্ন পরীক্ষার জন্য এই কেন্দ্রে  নমুনা জমা দেওয়া যাবে। তবে করোনার নমুনা এখানে সংগ্রহ করা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ।

তিনি বলেন, ‘ধানমন্ডিতে এই নমুনা সংগ্রহ কেন্দ্রটি চালু করা, নির্ভুলভাবে রোগ শনাক্তকরণ, কার্যকারণ বিশ্লেষণ এবং পরিশেষে চিকিৎসকদের জীবন রক্ষাকারী ভূমিকায় সহায়তা করার জন্য আইসিডিডিআর,বি’র অঙ্গীকার বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

আইসিডিডিআর,বি’র ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস বিভাগের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ড. দীনেশ মণ্ডল তার বক্তব্যে বলেন, ‘সবচেয়ে নির্ভরযোগ্য ডায়াগোনস্টিক সেবা সরবরাহকারী হিসেবে আমাদের সেবাগুলোকে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব।’

প্রসঙ্গত, আইসিডিডিআর,বি’র ডায়াগোনস্টিক সেবা থেকে অর্জিত সঞ্চয় প্রতি বছর আইসিডিডিআর,বি-র ঢাকা ও মতলব হাসপাতালে আগত দুই লাখেরও বেশি রোগীর বিনামূল্যে জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আইসিডিডিআরবি
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক